রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারীতে ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

- Advertisement -
Single page 1st Paragraph

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।
সভাপতি তার বক্তব্যে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে। আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং অবৈধ কাজ থেকে সবাইকে দূরে রাখার একটি প্রচেষ্টা। ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি সর্বস্থরের জনসাধারণকে যার যার অবস্থান থেকে প্রচারণা চালাতে হবে। কেউ প্রতারিত হলে ভোক্তা অধিদপ্তর বা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারী জরিমানার ২৫% প্রাপ্ত হবেন।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ইন্সপেক্টর (অপারেশন) আমিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিসালাত আহমেদ, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সেমিনারে বক্তব্য রাখেন ক্যাব হাটহাজারীর সভাপতি সাংবাদিক জিয়া চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, পৌরসভা ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, নিরাপদ সড়ক চাই হাটহাজারীর সভাপতি ওযায়ের আহমেদ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দীন, সাংবাদিক শ্যামল নাথ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...