রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের, পূর্ব হিন্দু পাড়া সড়কের কাজ নিম্নমানের হওয়ায় সড়কের কাজ সম্পন্ন হওয়ার ৩মাস অতিবাহিত হতে না হতে বিভিন্ন স্থানে দেবে যাচ্ছে যা সরেজমিনে দেবে যাওয়া অনেক স্থান দেখা যায় ।
এলাকাবাসী জানান, চুপি পাড়া, পাঠান পাড়া ও পূর্ব হিন্দু পাড়ায় সড়কে দায় সারা ভাবে কাজ করাতে সড়কটি বিভিন্ন অংশে দেবে যাচ্ছে। সূত্রে জানায়, পাঠান পাড়ার পরে চন্দ্রঘোনা পূর্ব হিন্দু পাড়ার নারায়ন দাশের বাড়ীর পুকুর পাড়ে গার্ড ওয়ার্ল্ড না দেওয়ায় তা দেবে যাচ্ছে। এই সড়ক পথে কাজ চলাকালে এলাকাবাসী ঠিকাদার কে বারবার অভিযোগ করার পরেও তাদের কোন কথা কর্ণপাত করেনি। আবার এ সড়কে একশত হাত দুরে সোনা বাবু বাড়ীর সামনে সড়কে থাকা কালভাট ফিনিসিং না দেওয়ায় কাদার কারণে স্থানীয়দের চলাচলে চরম দূর্ভোগে পড়েছে ।
হিন্দু পাড়ার ডাক্তার সাধন রায় বলেল, আমার বাড়ীর পাশদিয়ে যাওয়া ইউনিয়ন সড়কটি সম্প্রতি সম্পন্ন হয়েছে। তা এখন দেখছি কিছু দিন অতিবাহিত হওয়ার পর সড়কটি দেবে গেছে, সড়কটি দিয়ে যান চলাচল করা যাচ্ছেনা।
এদিকে হিন্দু পাড়ার নিখিল মেম্বার এলাকায়ও এ সড়কটির পুরো অংশে দেবে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা বলেন, রাঙ্গুনিয়ার সাংসদ মননীয় মন্ত্রী মহোদয় এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা, নিরসনের জন্য বড় ধরনের বরাদ্দ দেন। ঠিকাদার সড়কের কাজ ভাল ভাবে না করে দায়সারা ভাবে করে চলে যান। যার ফলে সড়কের সম্পন্ন করে যাওয়ার কিছু দিন পরে সড়কের বিভিন্ন স্থানে দেবে যায় এতে মানুষের চলাচলে দুর্ভোগ শুরু হয়েছে ।
ইমা

