অপেক্ষার পালা শেষ হলো।অবশেষে ঘোষনা করা হল বহুল প্রতিক্ষিত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি।
গত ১৭ অক্টোবর বিকেলে এক বিবৃতির ঐ পাঁচ ইউনিয়নের জন্য ৩ বছর মেয়াদী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
ঘোষণা করা ইউনিয়ন গুলো হচ্ছে মদনপুর ইউনিয়ন, কলাগাছিয়া ইউনিয়ন,বন্দর ইউনিয়ন,ধামগড় ইউনিয়ন এবং মুছাপুর ইউনিয়ন।
ঘোষণাকৃত কমিটিতে বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে তাহাজ্জুদ ইসলাম,সাধারন সম্পাদক পদে মোঃ শুভ। কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন বিল্লাল হোসেন,সাধারন সম্পাদক সোহাগ হোসেন।ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সানোয়ার হোসেন বিপ্লব,সাধারন সম্পাদক হয়েছেন রহিম বাদশা।মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সাঈদ হাসান সাঈদ,সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান।মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ।
নব নির্বাচিত পাঁচ ইউনিয়ন নেতৃত্ব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়ে বলেন,দলীয় আদর্শ বুকে ধারণ করে আমরা যেনো সংগঠনকে গতিশীল ও আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখতে পারি সেই দোয়া করবেন।বিশেষ করে শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দিক নির্দেশনা ও পরামর্শ কামনা করেন।
ইমা

