সৌদি আরবে মর্মান্তিক সড়ক রাঙ্গুনিয়া প্রবাসী মোহাম্মদ আলম (৪৫)। নিহত । তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে। মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে আল বিরিক নামক জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে।
সৌদি আরব থেকে আরফাত সানি নামে অপর এক প্রবাসী জানান, আলম প্রবাসে আবহার মাহেল সানাইয়া এলাকায় থেকে কনস্ট্রাকশনের কাজ করতো। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সৌদি আরবের আল বিরিক নামক জায়গায় এক সৌদির ঘরের পরিমাপ করতে গিয়েছিল। বিকালে সেখান থেকে একটি গাড়িতে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে সৌদি আরবের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
জানা যায়, ২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিল আলম। সর্বশেষ ছয় মাস আগে দেশে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। তার এমন আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংসারে তার স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা।
ইমা

