চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ জন থেকে ২০ জনে নেমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৫.২৬ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
তবে মঙ্গলবার ১১ অক্টোবর চট্টগ্রামে ৩১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা গেছে, চট্টগ্রামে ১০টি ল্যাবে ১৩১টি নমুনা পরীক্ষা করে ২০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরীর ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ২৩৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
ইউডি

