রবিবার, ২৮ জুন ২০২৬

হালদায় নিখোঁজ আনাসের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

হালদা নদীতে নিখোঁজ মুহাম্মদ আনাসের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুহাম্মদ আনাস গড়দুয়ার এলাকার মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী উপজেলা একটি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শাহাজাহান বলেন, বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালদা নদীর পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন তিন জন বলটি আনতে হালদা নদীতে ঝাপ দেয়। দুই জন ফিরে আসতে পারলেও আনাস নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী হালদা নদীর ঘটনাস্থলে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু আনাসের কোন সন্ধান পাননি তারা।

আজ সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে আনাসের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...