রবিবার, ২৮ জুন ২০২৬

দলের তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধনা দিয়ে আরেক চমক সৃষ্টি করলেন শামীম ওসমান

- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় গণমাধ্যমে তেমন কোন প্রচার ছিলোনা, কোন আলোচনা হয়নি এনিয়ে জেলার রাজনৈতিক মহলে।সাংবাদিকগণও জানতেন  ৬ই অক্টোবর বহস্পতিবার নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা,সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বসবেন,কথা বিনিময় হবে।জেলার উন্নয়ন কাজ বিষয়ক এজেন্ডা নিয়েই হয়তো তাঁর এই আয়োজন,এমনটিই অনুমিত ছিলো।

এই অনুষ্ঠানের জন্য ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছিলো।আর নারায়ণগঞ্জ শহরের আজকের বাস্তবতায় সকলের দৃষ্টি ছিলো বিএনপির দুই পক্ষের কর্মসূচী পালনের দিকে।কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম যেনো না হয়, প্রশাসনে ছিলো সেদিকে সতর্ক দৃষ্টি ও প্রস্তুতি।

শামীম ওসমান এর আয়োজনের সময় ছিলো বিকাল ৫টায়।বিএনপির প্রোগ্রাম কভার করে এই প্রোগ্রামে আসতে গণমাধ্যমকর্মীরা ৫টা পার করে ফেলেন।এই প্রতিবেদক যখন অনুষ্ঠানস্থলে গিয়ে  পৌঁছান তখন ঘড়িতে সাড়ে পাঁচটা।স্টেডিয়ামের
গেইট পেড়িয়ে ভেতরে ঢুকতেই ভুল বাড়িতে ঢুকে পড়ার অনুভূতি সৃষ্টি হয়।প্রায় সকল সাংবাদিকই এমনটি অনুভব করেন।ভেতরে বিশাল মাঠজুড়ে সামিয়ানা টাঙানো,থরে থরে সাজানো আনুমানিক পাঁচ শতাধিক গোল টেবিল।চারপাশে চেয়ার পেতে
রাখা,পশ্চিমে বিশাল এক মঞ্চ।ব্যানার টাঙানো মঞ্চে,বিশাল ব্যানারের একপাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত তুলে জনতাকে অভিবাদন জানানো বড় ছবি,মাথার পাশে বঙ্গবন্ধুর ছবি।আরেক পাশে একেএম শামীম ওসমানের হাস্যেজ্জল ছবি।মাঝখানে লেখা, নারায়ণগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গ ও তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধনা”।নীচে লেখা কৃতজ্ঞতায় একেএম শামীম ওসমান।

একের পর এক আসতে থাকেন জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যায়ের আওয়ামী রাজনীতি সংশ্লিষ্ট নেতাকর্মীগণ।এ যেনো
স্থানীয় রাজনৈতিক তারকাদের হাট জমেছে।সাড়ে ছয়টায় এলেন শামীম ওসমান।নেতাকর্মীরা নয়,গণমাধ্যম কর্মীরাই এগিয়ে গেলেন।বিনয়ের সাথে সাংবাদিকদের পাশ দিয়ে একাই মঞ্চে গিয়ে উঠলেন।উপস্থাপকের স্তুতিগাথার পর ঘোষণা নেই
,শ্লোগান নেই।এ এক বিরল দৃশ্য।অথচ মিলনায়তন কানায় কানায় পূর্ণ তখন।মঞ্চে উঠে নিজেই মাইক হাতে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন দেরি করে আসার জন্য।একমাত্র পুত্র অয়ন ওসমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।সেখান থেকে এখানে এসেছেন বলে জানিয়ে পিতার দায় থেকেই বুঝি সকলের কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চাইলেন।কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসবার জন্য বিনয়ী কৃতজ্ঞতা প্রকাশ করলেন।মঞ্চের একপাশে থাকা ডায়াসের কাছে আগে থেকেই এহসানুল হক নিপু ছিলেন।মাইকে নিপু সবে দুজনকে মঞ্চে ডাকতেই শামীম ওসমান তাঁকে থামিয়ে দিয়ে বললেন,তুমি কতোজনকে ডাকবে?এখানে আজ উপস্থিত সবাই মঞ্চে আসার মতো।আজকের আয়োজন ভিন্ন। তখন নিজ থেকেই জেলার শীর্ষ কয়েকজন নেতা মঞ্চে উঠে চেয়ারে বসেন।চেয়ার পূর্ণ হয়ে গেলে কেউ আর মঞ্চে উঠতে যাননি।তাই অন্য সব জনসভার মতো মঞ্চ উপচে পড়া দৃশ্য আজ দেখা যায়নি।

আংশিক সঞ্চালক নিপু মাইকে বললেন, প্রিয় উপস্থিতি,আপনাদের উদ্দেশ্যে এখন কিছু বলবেন একেএম শামীম ওসমান।নিজেই জয়বাংলা শ্লোগান দিলে পুরো মিলনায়তন জয় বঙ্গবন্ধু বলে শ্লোগানে মুখরিত হয়ে উঠতেই হাতের ইশারায় সবাইকে থামতে বলে রসিকতা করে বলেন ,ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে।আর নিপুও সবখানে জয়বাংলা শ্লোগান তোলে।বললেন, আজ
রাজনৈতিক বক্তব্য নয়।আপনাদের নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াত পৌঁছে দিয়েই শেষ করবো।জানালেন,আজ কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়ে জানিয়েছেন,আগামী ১০ই অক্টোবর সোমবার উনি
নারায়ণগঞ্জ বাসীর প্রাণের দাবি, শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতুর শুভ উদ্বোধন করবেন।করতালি মুখর হয়ে ওঠে ওসমানী স্টেডিয়াম।সেদিন কোথায় মূল আয়োজন হবে তা বিশদ জানিয়ে বলেন,আরও দুটো দাওয়াত আছে আপনাদের জন্য।আগামী ২৩শে অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।২৫শে অক্টোবর হবে মহানগর আওয়ামীলীগের সম্মেলন।আপনাদের মতো আমিও দুই সম্মেলনের জন্য শুভকামনা জানিয়ে সামনের কঠিন সময় মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশকে আবার তুলে দিতে ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হতে পারে এমন দুটো কমিটি প্রত্যাশা করছি।বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে প্রত্যেক টেবিলে গিয়ে সকলের কুশলাদি জানেন তিনি।ততক্ষণে এশার আজান হচ্ছে।কুশল বিনিময় সেরে মঞ্চে উঠে বললেন, আজান শেষে দোয়া হবে।তারপর আপনাদের জন্য আমার সামান্য খাবারের আয়োজন করেছি।দোয়ার পরপরই পরিবেশন শুরু করতে নির্দেশ দেন।দোয়া শেষে সুশৃঙ্খল ভাবে পরিবেশন শুরু করেন দায়িত্বপ্রাপ্তগণ।খাবারের পুরো সময় মঞ্চ থেকে দিক নির্দেশনা দিয়েছেন।পেছনের ঐ টেবিলে কাউকে দেখছিনা,অমুক টেবিলে মনে হয় কিছু লাগবে ইত্যাদি।
বেশ গোছানো আয়োজনের চমৎকার সমাপ্তি ঘটে খাবার শেষে।কেবল একটিই অপূর্ণতা ছিলো আয়োজনে।তাহলো,এতো চমৎকার আয়োজনের অংশ হতে দক্ষিণ মেরুর কেউ আসেননি!
১৯৯৫ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ।নেতৃত্বে টগবগে শামীম ওসমান।এক মধ্যরাতে নগরবাসীর ঘুম ভেঙে গেলো শ্লোগানের আওয়াজে।চোখ ডলতে ডলতে কৌতুহলী যাঁরা সেই রাতে জানালা বা বারান্দা দিয়ে রাস্তায় তাকিয়েছিলেন,এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হতে পেরেছিলেন তাঁরা।

শামীম ওসমানের নেতৃত্বে হাজারো মানুষের মশাল হাতে মিছিল ঐ রাতে কয়েকবার শহর প্রদক্ষিণ করেছিলো।আন্দোলনের অমন নজির আজো দেশের কোথাও হয়েছে কিনা জানা নেই।শামীম ওসমান মানে রাজনৈতিক চমক।আজকের আয়োজনে তা আরেকবার প্রমাণ করলেন।১৯৯৫ এর সেই রাতের মতো আজকের চমকেরও সাক্ষী হয়ে গেলেন এই প্রতিবেদক।

ইমা

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...