রবিবার, ২৮ জুন ২০২৬

বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগে মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানের অগ্রাসার বৌদ্ধ অনাথালয়ের পরিচালক ভিক্ষু সুমিতানন্দ লেলিন ভান্ত কর্তৃক এনুছাই মারমা নামের এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পাহাড়ি সচেতন ছাত্ররা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান তারা । মানববন্ধনে পাহাড়ি সচেতন ছাত্রদের পক্ষ থেকে এই ভিক্ষুর দ্রুত গ্রেফতার ও দষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মানবাধিকার কর্মী উথোয়াইও মারমা বলেন, গত ২১ সেপ্টেম্বর এনুছাই মারমাকে ধর্ষণের পর হত্যা করে অনাথালয়ের পরিচালক লেলিন ভান্তে। কিন্তু তারা সেটিকে প্রেমঘটিত আত্মহত্যা বলে চালিয়ে দেয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এনুছাইয়ের নাক দিয়ে রক্ত পড়ছিল, তার ডান হাত, মুখ ও চোখে দাগ ছিল। রুমের মেঝেতেও রক্তের ছোপ ছোপ দাগ।

তিনি বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আশ্রম কর্তৃপক্ষ সেদিন তার বাবা-মাকে পুলিশের সামনে বলতে বাধ্য করেছিল এ ঘটনায় আমরা কোনো বিচার চাইনা। এমনকি তারা ময়নাতদন্ত না করার জন্যও চাপ দিয়েছিল। আমরা অবিলম্বে ধর্ষণ ও হত্যার দায়ে সুমিতানন্দ লেলিন ভান্তের শাস্তি দাবি করছি।

নিহত এনুছাই রাঙ্গামাটি জেলার রাজস্থলি উপজেলার পশ্চিম তাইতং পাড়ায় বাসিন্দা।

সমাবেশে উপস্থিত ছিলেন নিংশৈমং মারমা, যুইহালাচিং প্রমুখ।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...