রবিবার, ২৮ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় বাস-পিক আপের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহন বাস ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্যং প্রো মারমা (২৫) নামে পিকআপের হেলপারের মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সকাল ৭ টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত স্যং প্রো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। এ ঘটনায় পিকআপ চালকের অবস্থাও আশংকাজনক। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, সকাল ৭টার দিকে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদের গাড়ির চালক ও বাসের যাত্রীসহ মোট ১৫ জন আহত হন।

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বেশ কয়কজন আহত হয়। এর মধ্যে চাঁদের গাড়ির চালক ও হেলপারের অবস্থা আশংকাজনক ছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হেলপারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...