শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা স্মারক স্বাক্ষর

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মেক্সিকো সিটির লস পিনোসে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে নিজ নিজ সরকারের পক্ষে স্বাক্ষর করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং মেক্সিকো সরকারের সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো।
মেক্সিকো সরকারের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. পাবলো রাফায়েল দেলা মাদ্রিদ, আইন উপদেষ্টা এরেন্দিরা ক্রজ ভিজেগাস ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং কাউন্সেলর শাহানাজ আখতার রানু এসময় উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পুরাকীর্তি, স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য নির্ধারিত গ্রন্থাগার, জাদুঘর, আর্কাইভ এবং বিভাগগুলির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। সেইসাথে চিত্রশিল্পী ও কারিগর, শিল্প সমালোচক, লোকশিল্প বিশেষজ্ঞ, লোককাহিনী ও অডিওভিজ্যুয়াল প্রযোজক বিনিময় এবং শিল্পের অন্যান্য ক্ষেত্র যেমন সঙ্গীত, ভিজ্যুয়াল আর্ট, সিনেমাটোগ্রাফি সংরক্ষণে এবং পুনরুদ্ধারে সমঝোতা স্মারকটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
প্রতœতাত্ত্বিক ঐতিহ্য, সাহিত্যের অনুবাদ, পারফরমিং, ভিজ্যুয়াল আর্ট ও সাহিত্যে সহযোগিতার পাশাপাশি উভয় দেশে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব, বইমেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে একে অপরের অংশগ্রহণকে উৎসাহিত করবে।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশা করা যাচ্ছে।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...