রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নির্বাচনের সময় আমার জন্য আপনাদের দরজাটা খোলা রাখবেন : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। নির্বাচন কাছে চলে আসছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। নির্বাচনে যখন আমি আপনাদের দরজায় আসবো, তখন আপনাদের দরজাটা আমার জন্য খোলা রাখবেন।’

তিনি আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাধীন তহবিল এবং দুস্থ অসহায়দের মাঝে চেক ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. হাছান, ‘সরকারের পাশাপাশি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন কর্মকান্ড আমরা পরিচালনা করছি। আমরা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও’র মাধ্যমে অর্থের সংস্থান করে রাঙ্গুনিয়ায় মোট ২১টি নতুন মসজিদ ভবন করে দিয়েছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০১২ সালে এক কোটি টাকার ডেউটিন বিতরণ করেছিলাম। প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদের উন্নয়নে পাওয়ার টিলার কিনে দিয়েছিলাম। দুঃস্থদের মধ্যে রিক্সা কিনে দিয়েছি, এখন অটোরিক্সা কিনে দিচ্ছি। এভাবে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে নানা উন্নয়ন কর্মকান্ড ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার ও এমরুল করিম রাশেদের সঞ্চালনায় এবং এনএনকে ফাউন্ডেশনের পরিচালক মাস্টার আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ইদ্রিছ আজগর, আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।

তিনি এখানে তথ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ, বিভিন্ন দুরারোগ্য রোগীদের সাহায্যার্থে চেক, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন মাদ্রাসায় বস্ত্র বিতরণ করেন।

এই বিভাগের সব খবর

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে  আদালতের নিয়মিত কার্যক্রম। দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত...

সর্বশেষ

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...