সোমবার, ২৯ জুন ২০২৬

সাফ জয়ী চট্টগ্রামের পাঁচ নারী ‍ফুটবলারকে আজাদী’র সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ এশিয়া নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (সাফ) জয়ী চট্টগ্রামের পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

দেশের স্বনামধন্য চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ ফুটবলারকে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

সংবর্ধনা পাওয়া বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলার হলেন– রাঙামাটির রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা; খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

সংবর্ধনা অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমা বলেন, আমি বৃহত্তর চট্টগ্রামের মেয়ে। আমি গর্বিত চট্টগ্রামের মেয়ে হয়ে। যখন দূরে থাকি তখন চট্টগ্রামকে মিস করি। অনেকদিন পরে চট্টগ্রামে শহরে এসে অনেক ভালো লাগছে। অনেক খুশি লাগছে আজকে। আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

উপস্থিত ভক্তদের উদ্দেশে ঋতুপর্ণা চাকমা বলেন, এতোদিন যেভাবে আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও এভাবে পাশে থাকবেন বলে প্রত্যাশা করি। আমারা যেন বাংলাদেশকে আরও ভালো সাফল্য এনে দিতে পারি সেই দোয়া করবেন। আপনাদের সীমাহান সমর্থন আমাদের পথচলা আরো দৃঢ় করবে।

এর আগে বিকেল সাড়ে ৩ টার সময় মোটর শোভাযাত্রার মাধ্যমে চট্টগ্রাম ক্লাব থেকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয় সাফজয়ী পাঁচ ফুটবলারকে। এ সময় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ তাদেরকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে পাঁচ ফুটবলারকে ফুলের মালা এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়,  সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম কমিটি এবং উইম্যান উইংসের সদস্য, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু। সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, স্লোগান নিউজ’র সম্পাদক মো. জহিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের নিয়ে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...