মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

মামলার পর করদাতার বিরুদ্ধে একাট্টা চসিক কাউন্সিলররা

- Advertisement -
Single page 1st Paragraph

গৃহকর ইস্যুতে করদাতা সুরক্ষা পরিষদের চার নেতার বিরুদ্ধে মামলার পর এবার একাট্টা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাউন্সিলররা। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে নিয়ে গৃহকর ইস্যুতে আন্দোলন করা করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছারের কটুক্তির প্রতিবাদে মানববন্ধনে করেছেন কাউন্সিলররা।

রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চসিক মেয়র এম রেজাউর করিমকে কুরুচিপূর্ণ ব্যবহার করার অভিযোগ তুলে ২০ সেপ্টেম্বর করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চসিক মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী। একই অভিযোগে ওই দিন রাতে সুরক্ষা পরিষদের তিন নেতার বিরুদ্ধে নগরের দুটি থানায় জিডিও করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় করদাতা সুরক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে নুরুল আবছার মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। এতে তিনি মেয়রকে গুন্ডা সম্বোধন করে সাবধান হয়ে যাওয়ার জন্য বলেন।

সেই অভিযোগে করদাতা সুরক্ষা পরিষদের বিরুদ্ধে প্রতিবাদী মানবন্ধন করেছেন কাউন্সিলরা। মানববন্ধনে বক্তারা মেয়রের বিরুদ্ধে ‘কটূক্তির ও মানহানিকর’ বক্তব্যের জন্য করদাতা সুরক্ষা পরিষদের সভাপতিকে ক্ষমা চাইতে বলেছেন। ক্ষমা না চাইলে উচিত জবাব দেওয়ার হুশিয়ারিও উচ্চারণ করেছেন কাউন্সিলররা।

কাউন্সিলর জহর লাল হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, আবুল হাসনাত মো. বেলাল, গোলাম মোহাম্মদ জোবায়ের ও হুরে আরা বিউটি।

ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, আমরা প্রতিবাদ জানাতে এসেছি। সুরক্ষা আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না। মেয়রের বিরুদ্ধে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদ জানাই। বিভিন্ন জায়গায় করদাতাদের কথা শুনি আমরা। কিন্তু মেয়রকে কটূক্তি করা মানে চট্টগ্রামবাসীকে কটূক্তি করা। মেয়র বার্তা দিয়েছেন-কর বেশি হলে আপিল করতে। সর্বোচ্চ ছাড় দিয়ে কর নির্ধারণ করা হবে।

প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, আমরা জনগণের বাইরে নই। কর সহনীয় পর্যায়ে আনতে আমরাও কথা বলেছি। যৌক্তিক আন্দোলন করবেন। কুরুচিপূর্ণ বক্তব্য কাম্য নয়। আপিল বোর্ড আছে। সর্বোচ্চ ছাড় দিয়ে কর নির্ধারণ করা হবে। ৭০ লাখ মানুষের চট্টগ্রামে জনপ্রতিনিধি আছে। তাদের সুরক্ষা আমরা দেব। জনগণকে বিভ্রান্ত করবেন না। আর যদি কটূক্তি করেন জবাব দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, মো. শাহেদ ইকবাল বাবু, মো. শফিকুল ইসলাম, এম. আশরাফুল আলম, মো. মোবারক আলী, মো. মোরশেদ আলম, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মো. ইসমাইল, নুর মোস্তফা টিনু, মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ সলিম উল্ল্যাহ, মোহাম্মদ জাবেদ, নাজমুল হক (ডিউক), মো. ইলিয়াছ, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, আতাউল্লাহ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, হাজী নুরুল হক, মোহাম্মদ আবদুল মান্নান, ছালেহ আহমদ চৌধরী, জোবাইরা নার্গিস খান, জেসমিন পারভীন জেসী, তছলিমা বেগম (নুরজাহান), শাহীন আকতার রোজী, রুমকী সেনগুপ্ত, নীলু নাগ, ফেরদৌসী আকবর, লুৎফুন্নেছা দোভাষ বেবী ও শাহনুর বেগম প্রমুখ।

ইউডি

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...