ভাইকে হত্যার বদলা নিতে জামিনে বের হয়ে জোরারগঞ্জে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।
র্যাবের এক অভিযানে জোরারগঞ্জ থানার হিংগুলি ইউনিয়নে যুবলীগ কর্মী মো. শহিদুল ইসলাম আকাশ হত্যা মামলার প্রধান আসামি মামুনসহ তিনজনকে আটক করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চিনকির বাজার এলাকায় কুপিয়ে জখম করা হয় শহিদুল ইসলাম আকাশকে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঐদিন রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মো. শহিদুল ইসলাম আকাশ পূর্ব হিংগুলি এলাকার মো. নূর ইসলামের ছেলে। তিনি চিনকির বাজারে আসবাবপত্রের ব্যবসা করতেন।
ইউডি

