শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মশারি ছাড়া উপায় নাই, হাসপাতালে সিট কোথায়?

চট্টগ্রামে একদিনেই ২৯ জন ডেঙ্গু রোগী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৯ জন। তাদের ১৮ জন সরকারি এবং ১১ জন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে জনসাধারণকে মশা থেকে আত্মরক্ষার আহবান জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ৪১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট তিনজন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, নগরবাসীকে সতর্ক থাকতে হবে। মশার কামড় থেকে নিজেদের আত্মরক্ষা করতে হবে। মশারি ছাড়া কোন অবস্থাতেই শোয়া উচিত নয়। নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। এডিসের বংশ বিস্তার রোধ করতে হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...