রবিবার, ২৮ জুন ২০২৬

জিয়াউদ্দিন বাবলু ছিলেন আপাদমস্তক গুণী রাজনীতিক ও দক্ষ সংগঠক:জিএম কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শবিারর(২৪ সেপ্টেম্বর) নগরীর রিমা কমিউনিটি সেন্টারে বর্ষীয়ান জননেতা জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু’র স্মরণ সভা ও মেজবানের আয়োজন করা হয়।

উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্মরণ সভা কমিটির আহ্বায়ক সাবেক এমপি নজরুল ইসলাম’র সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও স্মরণ সভা কমিটির সদস্য সচিব সফিক উল আলম চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মুহাম্মদ কাদের এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও স্মরণ সভা কমিটির প্রধান পৃষ্ঠপোষক সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড. রেজাউল ইসলাম ভূইয়া, প্রেডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও স্মরণসভা কমিটির প্রধান উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহে জেবুন্নেছা রহমান টুম্পা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন শায়েস্তা খান চৌধুরী, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর সহ উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন-সাড়ে নয় হাজার কোটি টাকার ইভিএম’র মাধ্যমে নির্বাচন জাতীয় পার্টি মানে না। সরকারের নতজানু অবস্থানের কারণে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যে গোলা বর্ষণ করতেছে এটা বাংলাদেশের জন্য লজ্জ্বাকর বিষয়। জাতীয় পার্টি মহাজোট থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ৩০০ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সভায় তিনি আরও বলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন আপাদমস্তক গুণী রাজনীতিক ও দক্ষ সংগঠক। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।

ইমা

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...