সোমবার, ১৫ জুন ২০২৬

মোবাইল সঙ্গে থাকায় এসএসসি’র দায়িত্ব থেকে ১৪ শিক্ষককে অব্যাহতি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালীন সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দুটি কেন্দ্রের ১৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) পরীক্ষা চলাকালীন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭ জন ও সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। সেখানে দাখিল পরীক্ষায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলছিল। তিনি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখেন, পরীক্ষার কক্ষে মোবাইল ফোনসহ ৭ শিক্ষক দায়িত্ব পালন করছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে কেন্দ্র সচিব ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এদিকে সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেন ইউএনও। এসময় তিনি পরীক্ষার হলে গিয়ে দেখতে পান ৭ জন শিক্ষক মোবাইল ফোনসহ দায়িত্ব পালন করছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে কেন্দ্র সচিব সাত শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ গণমাধ্যমকে বলেন, পরীক্ষার হলে কক্ষ প্রত্যবেক্ষকদের মোবাইল ফোনসহ দায়িত্ব পালনের সুযোগ নেই। যেহেতু দায়িত্ব পালনকালে তাদের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে সেজন্য দুটি পরীক্ষাকেন্দ্রের মোট ১৪ জন কক্ষ প্রত্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রত্যবেক্ষকরা এ বছর বাকি পরীক্ষাগুলো ও আগামী বছর পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না।

ইউডি

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...