সোমবার, ২৯ জুন ২০২৬

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের সামনেই মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবাধে চলছে নিষিদ্ধ বাহন

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সার দৌরাত্ম বেড়েই চলছে। কার্যকর পদক্ষেপের অভাবে নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবাধে চলছে এ বাহনটি।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে আইন কানুনের তোয়াক্কা না করেই হাইওয়ে পুলিশের টোকেন বাণিজ্যের কারণে মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবাধে চলছে তিন চাকার এ বাহনটি। ব্যস্ততম মহসড়কে নিয়মিত দূর্ঘটনার কারণে সরকার ২০১৬ থেকে তিন চাকার অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে। এদিকে মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিকশা চলাচলের ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বিশেষ করে উপজেলার বাড়বকুণ্ড হতে সীতাকুণ্ড এবং পৌর সদর থেকে বড়দারোগারহাট পর্যন্ত সিএনজি অটোরিকশা চলাচল করছে। সীতাকুণ্ড সদর থেকে মহাসড়ক হয়ে বাড়বকুণ্ড এলাকায় যাতায়াত করছে। কিছু গাড়ি কুমিরা পর্যন্তও চলাচল করছে। বাড়বকুণ্ড থেকে সীতাকুণ্ড সদর পর্যন্ত অবাধে চলছে সিএনজি অটো রিক্সা। গাড়িগুলো এমন বিনা বাধাঁয় চলছে দেখলে মনে হয়না গাড়িগুলো চলাচলে নিষেধাজ্ঞা আছে। আবার নিয়ম না মেনে উল্টো পথে চলছে।

স্থানীয় এলাকাবাসী ও বেশ কযেকজন চালকের সাথে কথা বলে জানা যায়, কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করে টোকেন বাণিজ্যের মাধ্যমে এ অবৈধ বাহনটি মহাসড়কে চলাচল করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি অটোরিকশা চালক বলেন, মাসে তিন হাজার টাকার বিনিময়ে গাড়ি চালায়। যাদের টোকেনের আওতায় আসেনি তাদেকে আটক করে হাইওয়ে থানার পুলিশ নিয়ে যায়। তখন মামলা দেয তিন হাজার টাকার কিন্তু আদায় করে ৭/৮ হাজার টাকা।

বেশ কয়েকজন সিএনজি চালক ক্ষোভ জানিয়ে বলেন, সরকার মহাসড়কে সিএনজি অটোরিকশা নিষিদ্ধ করলে আমরা বেকার হয়ে পড়ি। অথচ কিছু চালক বাড়বকুণ্ড থেকে বড়দারোগারহাট পর্যন্ত গাড়ি চালায় পুলিশকে টাকা দিয়ে। যদি চালানোর অনুমতি দেয় তাহলে সবাইকে দেওযা হোক। কেউ চালাতে পারবে কেউ পারবে না এটা কেমন নিয়ম। এদিকে মহাসড়কে উল্টো পথে অবৈধভাবে চলাচল করা সিএনজি নিয়মিত দুর্ঘটনায় পড়ে আহত নিহত হচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...