রবিবার, ২৮ জুন ২০২৬

এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

বঙ্গবন্ধু মাঠ দখল নয়, জনগণের মন দখল করার রাজনীতি শিখিয়েছেন- আবু সাঈদ স্বপন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, সরকার বিরোধী ষড়যন্ত্রের সাথে শুধু বিএনপি নয়, যারা নিজেদের গাড়িতে পতাকা উড়াতে চায়, যাদের সাথে জনগণের ঘামের কোন সম্পর্ক নেই তারাও জড়িত। রাজনীতি করলে জনগণের হৃদয়ে যেতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছলে বলে কৌশলে পেশীশক্তির জোরে মাঠ দখল করার রাজনীতি শেখাননি, তিনি আমাদেরকে মানুষের মন দখল করার রাজনীতি শিখিয়েছেন। তাঁর নেতাকর্মীরা এই আদর্শ বুকে নিয়ে রাজনীতি করেছেন।

বুধবার ২১ সেপ্টেম্বর দুপুরে নগরীর কাজীর দেউড়িস্থ একটি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী এমএ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একজন পরিশীলিত, ত্যাগী, নিবেদিত, লোভ লালসাহীন রাজনীতিকের নাম এমএ মান্নান। সরকারের মন্ত্রী হয়েও তিনি কখনো গাড়ি-বাড়ি, টাকা-পয়সা বিত্ত-বৈভবের দিকে চোখ বাড়াননি। অনেকে মনে করতে পারেন এমএ মান্নান হয়ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু তা সঠিক নয়। এই চট্টগ্রাম শহরে এমএ মান্নান ছিলেন উত্তরাধিকার সূত্রে ভূসম্পত্তির অধিকারী। রাজনীতি করতে গিয়ে তিনি পারিবারিক সম্পত্তির অনেকটাই হারিয়েছেন। আজকের দিনে অনেকেই রাজনীতিতে আসেন রাতারাতি বড়লোক হওয়ার জন্য। রাজনীতিকে ব্যবহার করে কোটিপতি হবার জন্য। কিন্তু এমএ মান্নানের মত নেতারা রাজনীতি করেছেন নিজের পকেটের টাকা খরচ করে। বর্তমান প্রজন্মের রাজনীতিকের কাছে এমএ মান্নানের জীবনাদর্শ অনূকরণীয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চোধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন সম্পাদক এড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু,জাবেদ খান, ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম,জেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম,ফিরোজ আহমেদ,হাজী সুলতান আহমদ চৌধুরী, হাজী সিদ্দিক আলম,জাহাঙ্গীর চৌধুরী,ইকবাল হাসান, শামসুল আলম,গিয়াস উদ্দিন, মোজাহেরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...