সোমবার, ২৯ জুন ২০২৬

শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে একাই লড়ছেন সুজন বড়ুয়া

- Advertisement -
Single page 1st Paragraph

সুজন বড়ুয়া পেশায় একজন অনলাইন ব্যবসায়ী। এর পাশাপাশি শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করছেন মানুষের মাঝে। তিনি কোন দিন নগরীর নিউ মার্কেট, কোন দিন আগ্রাবাদ, কোনদিন জিইসি মোড় আবার কখনও টাইগার পাস কখনও বা দেওয়ান হাটে সড়কে দাঁড়িয়ে থাকেন প্লেকার্ড হাতে নিয়ে। গাড়ির চালকদের দৃষ্টি আর্কষন করেন তিনি। প্লেকার্ডে লিখা আছে  ‘হাইড্রোলিক হরণ বন্ধ করুন, উচ্চ শব্দ সবার জন্যে ক্ষতিকর ’।

সুজন বড়ুয়া একাই সকাল দুপুর বিকাল প্রচন্ড রোদের মধ্যে সড়কের পাশে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন মানুষকে সচেতন করতে। এছড়া সড়কের পাশে বিভিন্ন স্কুল-কলেজের সামনেও তিনি প্লেকার্ড হাতে নিয়ে উঁচু করে ধরে থাকেন। জুলাই মাস থেকে তিনি শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন।

সুজন বড়ুয়া বলেন, শব্দদূষণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলে। শব্দদূষণের কারণে দেশের বিভিন্ন এলাকার সকল বয়সের মানুষ আজ দিশেহারা। কোনভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শব্দদূষণের বিরুদ্ধে দেশে আইন থাকলেও তা যথাযথভাবে প্রয়োগের অভাবে দিন দিন এর মাত্রা বাড়ছে। আর এর ক্ষতির শিকার হচ্ছে কোমলমতি ছোট ছোট বাচ্চারা। বড়রা কোন রকমে শব্দদূষণ সহ্য করতে পারলেও বাচ্চারা তা সহ্য করতে পারছে না। চিকিৎসকদের মতে, বড়দের পাশাপাশি শিশুদের কানের সমস্যা ক্রমশ বাড়ছে। আর বড়-ছোট মিলে রোগীর অনুপাত দেখলে সহজেই ধারণা করা যায় যে, আমাদের দেশের এখন সর্বত্র বিশেষ করে শহরে অতিরিক্ত শব্দদূষণের কারণে শ্রবণ সমস্যা মারাত্মক আকার ধারণ করছে। আমি একাই যখন রাস্তায় দাঁড়িয়ে থাকি তখন অনেকে বিরূপ মন্তব্য করে,কেউ কেউ হাসা হাসি করে। কেউ আবার বাহবাও দেন তবে আমি কারো কথায় কিছু মনে করি না। কারণ মানুষকে সচেতন করা প্রত্যেক নাগরিকের কাজ। সুজন বড়ুয়া কাজ করছেন ” ধর্ষণমুক্ত সমাজ গড়ি,সেভ গার্ল ওয়ার্ল্ডওয়াইড সংগঠন নিয়ে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...