রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামে পূজা মন্ডপে থাকবে সিসি টিভি ক্যামেরা

- Advertisement -
Single page 1st Paragraph

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবার চট্টগ্রাম জেলার পূজামণ্ডপগুলোতে সিসি টিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

শনিবার ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পুলিশের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভায় এ উদ্যোগের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন- শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জেলা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্ব অনুসারে পূজা মন্ডপগুলোকে অতিগুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণিতে বিভক্ত করে ফোর্স মোতায়েন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু-শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সরকার পক্ষ থেকে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে স্ব স্ব পূজা কমিটিসহ সকলকে কাজ করতে হবে।
সভায় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার সকল থানার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্ব স্ব থানা পুলিশের অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...