রবিবার, ২৮ জুন ২০২৬

নির্বাচনী হটস্পট নিয়ে বিশেষ পরিকল্পনা চট্টগ্রামের নতুন এসপি’র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের নবাগত পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বলেছেন, নির্বাচনের সময়কে কেন্দ্র করে চট্টগ্রামের হটস্পট হিসেবে চিহ্নিত হাটহাজারী-সাতকানিয়া-বাঁশখালী-সীতাকুণ্ডসহ আরো গুরুত্বপূর্ণ জোনের ডাটা সংগ্রহ করেছি। গত নির্বাচন বা নির্বাচন পরবর্তী সময়ে চট্টগ্রামের কয়েকটি জায়গায় অনেক সমস্যা হয়েছে। আমরা সেই সমস্যাগুলো চিহ্নিত করে এবং ভূ-রাজনৈতিক বিষয়গুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে ২ নম্বর গেটস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত  সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

মত বিনিময়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসপি বলেন, কোনো পুলিশ সদস্য যদি অপরাধ করে তার দায়-দায়িত্ব ডিপার্টমেন্ট নিবে না। ঐ পুলিশ সদস্যই তার কর্মকাণ্ডের জন্য দায়ী থাকবেন। অপরাধের সুর্নির্দিষ্ট তদন্ত সাপেক্ষে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইতোপূর্বে আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য অপরাধ-অনিয়মে জড়িয়েছে; তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম নিয়ে পুলিশ সুপারের রোডম্যাপের ব্যাপারে তিনি বলেন, আমার মিশন হলো-আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের সেবা নিশ্চিত করা। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় অবৈধ অস্ত্র আছে। তবে চট্টগ্রাম যেহেতু স্পেশাল জায়গা; সেহেতেু অবৈধ অস্ত্র যাতে উদ্ধার করা যায় সে ব্যাপারে সচেষ্ট থাকবো।

ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে বলেন, সময়ের সাথে সাথে অপরাধের ধরণ পাল্টাচ্ছে। সেই বিষয়কে বিবেচনায় বাংলাদেশ পুলিশেও নিত্য নতুন  প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অপরাধী যত শক্তিশালী হোক পুলিশের নিজস্ব পদ্ধতিতে তাকে ধরা পড়তেই হবে। ডিজিটাল পদ্ধতিতে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের অনেক  অগ্রগতি হয়েছে।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. এমরান আলী।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...