সোমবার, ২৯ জুন ২০২৬

চবি ছাত্রীর যৌন নির্যাতনের ভিডিও উদ্ধার করে তা ছড়ানো বন্ধের নির্দেশ দিয়েছে আদালত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর যৌন নির্যাতনের সব ভিডিও উদ্ধার এবং এই ভিডিও যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থা নিতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত এ আদেশ দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন ভিকটিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া ও মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বিজ্ঞ আদালত মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সব ভিডিও উদ্ধার করতে। এটা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থা নিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মামলার আইও-কে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন।

আসামি নূর হোসেন শাওন জামিন চেয়েছিল। তবে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকা শাওনকে ভিকটিম শনাক্ত করেছে। এছাড়াও বাকি পাঁচ আসামিকেও ভিকটিম শনাক্ত করেছে। আদালতে উপস্থিত ভিকটিমকে বিজ্ঞ বিচারক জিজ্ঞেস করেন কাঠগড়ায় দাঁড়ানো আসামি সেই দিন রাতে উপস্থিত ছিলেন কিনা? ভিকটিম বলেছে, সে ঐ রাতে ছিল। আসামি সর্বপ্রথম ভিকটিমের পিঠে আঘাতও করেছে।
আদালত আসামি শাওনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এদিকে, গত ৫ সেপ্টেম্বর মামলার শুনানির দিন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে পরবর্তী শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছিল।

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ দুর্বৃত্তের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হন এক ছাত্রী। দুর্বৃত্তরা ওই ছাত্রীকে একটু দূরে নিয়ে ভিডিও ধারণ করে বলেও জানান ভুক্তভোগী। এ ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

গত ২২ জুলাই রাতে অভিযান চালিয়ে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করে র‌্যাব-৭। তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা।
ঘটনার পরে এই চারজনকে বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বহিষ্কার করা হয়।
গত ২৩ জুলাই সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনায় জড়িত অভিযোগে সাইফুল নামে আরেকজনকে গ্রেফতার করে র‌্যাব।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...