রবিবার, ২ আগস্ট ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সিনেমাটোগ্রাফারের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইন (৩৫) নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক জিয়াউল আলম বলেন, সকালে ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদ আসলো। আমাদের প্রিয় চিত্রগ্রাহক জাহিদ হোসেন বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। চকরিয়ার বানিয়াছড়ায় দুর্ঘটনায় তার মৃত্যু হলো। তিনি খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোর্শেদুল আলম ভুঁইয়া বলেন, ‘ঢাকা থেকে বাইক চালিয়ে কক্সবাজার আসছিলেন জাহিদ হোসাইন। আজ ভোর সাড়ে ৬টার দিকে বানিয়াছড়া এলাকায় একটি বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়।’

জাহিদের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় তার ওয়াল যেন এক শোকবই। সহকর্মী থেকে শুরু করে পরিচিত অনেকেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া?’

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কতবার নিষেধ করেছিলাম, ভাই বাইকের পাগলামী বাদ দেন। শুনলেন না কথাটা। কতবার বুঝালাম, বাংলাদেশের রাস্তা বাইকের জন্য না। কি লাভ হলো ভাই? বলেন কি লাভ হলো? মানতে পারছি না ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...