রবিবার, ২৮ জুন ২০২৬

বৃষ্টি ভেজা দিনে পেয়ারু পেলেন উষ্ণ সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জুড়ে দিনভর বৃষ্টি। বৃষ্টিতে জবুথবু হয়ে রয়েছে গ্রাম ও নগর জীবন। এমন বরষ দিনে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। তবে বৃষ্টি ভেজা দিন হলেও আওয়ামী লীগের এই প্রার্থী দলের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনাই পেয়েছেন।

আজ ১৩ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম রেল স্টেশনে বৃষ্টিকে উপেক্ষ করে শত শত নেতাকর্মী, সমর্থক, অনুসারী প্রার্থীকে উষ্ণ সংবর্ধনায় সংবর্ধিত করেছেন। 

অনুষ্ঠানে সংবর্ধনায় সিক্ত এটিএম পেয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত হলে চট্টগ্রামের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের সকলস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব। ‘গ্রাম হবে শহর’ মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিশন বাস্তবায়ন ত্বরান্বিত করতে চট্টগ্রাম জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।  এতে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পেয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন তারা প্রত্যেকে যোগ্য, সিনিয়র এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা। চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে তাদের প্রত্যেকের অবদান আছে। তাদের মধ্য থেকে আমাকে মনোনীত করায় মাননীয় সভানেত্রী এবং মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচিত হওয়ার পর মনোনয়ন প্রত্যাশী সকল নেতাকে সাথে নিয়ে কাজ করবো।

তিনি চট্টগ্রাম জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এমএ সালামের উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় রেখে জেলা পরিষদকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...