রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামে যুবলীগের কমিটি এ মাসেই

নানা উপলক্ষে পদ প্রত্যাশীদের ঢাকাগামীতা বাড়ছে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম আওয়ামী যুবলীগ উত্তর, দক্ষিণ ও মহানগর ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্নের তিন মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একটি কমিটিও পায়নি চট্টগ্রাম। মাস খানেক ধরে চলতি সেপ্টেম্বরেই চট্টগ্রামের উত্তর, দক্ষিণ ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণার কথা শোনা যাচ্ছে। আবার রাজনৈতিক নির্ভরশীল সূত্রের কেউ কেউ বলছেন, সেপ্টেম্বরে উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হবে। পরবর্তীতে চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হবে। তাই নেতৃত্বে স্থান পাওয়ার প্রত্যাশায় পদপ্রত্যাশীরা নানান উপলক্ষে ঢাকাগামীতা বাড়িয়ে তুলেছেন। ঢাকা পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রাম যুবলীগের পদপ্রত্যাশীদেরকে নিয়মিতই দেখা যাচ্ছে। আবার অনেকেই রথ দেখা কলা বেচার মত ব্যবসায়িক বা নানা ব্যক্তিগত কাজ; একই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাতের আশায় ঢাকা যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন।

অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত, কুশল বিনিময় ও আলাপচারিতা হবে। সেই সুবাদে নেতাদের নজরে থাকবেন পদপ্রত্যাশীরা- এমন প্রত্যাশা নিয়েই সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম যুবলীগের পদপ্রত্যাশীরা ঘন ঘন ঢাকা সফরে বেরিয়ে পড়ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, কফিনে পুষ্পস্তবক অর্পণ ও জানাযায় শরীক হতে চট্টগ্রাম থেকে অনেক যুবনেতা ঢাকায় গেছেন। প্রয়াত সাজেদা চৌধুরীকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে পদপ্রত্যাশীদের অংশগ্রহণের অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।
সাজেদা চৌধুরীকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে চট্টগ্রাম যুবলীগের পদপ্রত্যাশী শতাধিক নেতা ঢাকায় গেছেন। কেউ গেছেন একা, আবার বন্ধু-বান্ধবসহ গেছেন। তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার,বায়তুল মোকাররম মসজিদসহ প্রয়াত সাজেদা চৌধুরীর বিভিন্ন অন্তিম অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
এই ব্যাপারে চট্টগ্রাম নগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ওয়াহিদুল আলম শিমুল ¯েøাগান পত্রিকা’কে বলেন, সাজেদা আপার শ^শুরবাড়ি আমাদের চট্টগ্রামের হাটহাজারী। সেই সূত্রে তার প্রতি একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ আছে। আবার বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষীয়ান ত্যাগী নিবেদিত রাজনীতিকের শেষ যাত্রায় শরীক হতে পেরে গর্ববোধ করছি। চট্টগ্রাম থেকে দিদারুল আলম, এম মহিউদ্দিন,আনিসসহ অনেকেই এসেছেন। উত্তর ও দক্ষিণ জেলার অনেক নেতাকর্মীদেরকেই দেখা গেছে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জয়নাল আবেদীন বলেন, উত্তর জেলার কয়েকজন গেছেন শুনেছি। আমি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় যেতে পারেনি। তবে কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম।

প্রসঙ্গত চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর যুবলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ১৮৯ জন। এর মধ্যে উত্তর জেলা যুবলীগের সভাপতি পদের জন্য ৯ জন ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ২২ জন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৫২ জন এবং মহানগরে সভাপতি পদে ৩৮ ও সাধারণ সম্পাদক পদে ৭৬ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। প্যানেলের অন্য পদে স্থান পেতে তিন ইউনিট থেকে প্রায় দুই হাজারের অধিক প্রার্থীর জীবন বৃত্তান্ত কেন্দ্রে জমা আছে।

 

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...