রবিবার, ২৮ জুন ২০২৬

এবার সংবাদ সম্মেলন করতে এসে আটক হলো জঙ্গল সলিমপুরের ৯ বাসিন্দা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে আসা জঙ্গল সলিমপুরের ৯ বাসিন্দাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (১১ সেপ্টম্বর) দুপুর সাড়ে ৩টায় তাদের আটক করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করার কথা ছিলো তাদের। যদিও কর্তৃপক্ষ তাদের নির্ধারিত হল বুকিং বাতিল করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, দুই দিন আগে সলিমপুরের অধিবাসীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে রুম বুকিং করেছিল। পরে রিজারবেশন বাতিল করা হয়। এরপরে আজকে তারা প্রেস ক্লাবে অবস্থান নিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রেস ক্লাবে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। এছাড়াও সলিমপুর অধিবাসীরা একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সেখানে আটক ৯ জন বিভিন্ন সময় সরকার বিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা বলতো।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, জেলা প্রশাসন ও পুলিশে যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ভাড়া করা দুটি বাসে করে ঢাকা যাওয়ার পথে ৬৩ বাসিন্দাকে সীতাকুণ্ড থানা এলাকা থেকে আটক করা হয়। এরমধ্যে ২২ জনকে অপরাধী হিসেবে শনাক্ত করে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাকিদের অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...