রবিবার, ২৮ জুন ২০২৬

বাশঁখালীতে চা গবেষণা খামারের যাত্রা শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাশঁখালীতে চা গবেষণা খামারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় চা গবেষণা খামারের অফিস ভবন উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপজেলাস্থ চাঁদপুর বেলগাঁও চা বাগান সংলগ্ন চা বোর্ডের নিজস্ব জমিতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের অঞ্চলভিত্তিক এ গবেষণা খামার প্রতিষ্ঠা করা হয়েছে।
চা বোর্ডের চেয়ারম্যান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বাঁশখালীতে নবনির্মিত গবেষণা খামার চট্টগ্রাম অঞ্চল ও পার্বত্য জেলাগুলোতে চা আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ গবেষণা খামারে উন্নত জাতের ক্লোন ট্রায়াল ও চা চারা উৎপাদন করে বাগানে বিতরণ করা হবে। এছাড়াও খামার থেকে বাগানগুলোতে প্রযুক্তিগত সহায়তা প্রদান, বৈজ্ঞানিক পরামর্শ ও প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।
পরবর্তীতে চা বোর্ডের চেয়ারম্যান চানপুর-বেলগাঁও চা বাগানের ম্যানেজার, কর্মচারী ও চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেন এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। এসময় তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...