রবিবার, ২৮ জুন ২০২৬

শিক্ষা রাজনীতি ও সমাজ উন্নয়নে মোছলেম উদ্দিনের অবদান স্মরণীয় : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

প্রয়াত সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোছলেম উদ্দিন’র ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে সোমবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় ‘‘মোছলেম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মোছলেম উদ্দিন প্রতিকূল পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে একজন অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করে গেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সংগঠনের দায়িত্ব পালন করেছেন এবং কর্মক্ষেত্র ও পরিবারভাবে তিনি একজন সফল ব্যক্তিত্ব। করোনা ভাইরাসের মহামারী থাকাকালীন সময়ে তিনি পবিত্র সৌদি আরবে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত কর্মীকে দেশ ও জাতি হারাল।

তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়ন, শুদ্ধ রাজনীতি ও সমাজ উন্নয়নে রাজনীতিবিদ আলহাজ্ব মোছলেম উদ্দিনের অবদান অপরিসীম। তিনি ছাত্র রাজনীতিতে মেধার পরিচয় দিয়েছেন। ষাটের দশক পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য তরুণ বয়সে এ মেধাবী ছাত্রনেতার অবদানের কথা চন্দনাইশবাসীর কাছে স্মরণীয়। একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতিক হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

সমাজ নিবেদিত সংগঠন ‘‘মোছলেম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন’র চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য বোরহান উদ্দিন গিফারীর সভাপতিত্বে ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সদস্য বেলাল হোসেন মিঠুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো: আবদুর রহিম, সাবেক ছাত্রনেতা ইঞ্জি. আমানুর রশিদ হিরু, সমাজসেবক আরিফ আলী আনছারী, আলহাজ্ব কামাল উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুরিদুল আলম মুরাদ, ফোরক আহমদ, আব্দুল্লাহ আল মামুন, এড. টিপু শীল জয়দেব, সমাজসেবক জালাল উদ্দীন, মাহমুদুর রহমান সেলিম, আব্দুল মন্নান, নাজিম উদ্দীন, মো: সেলিম উদ্দীন, মো: ইসহাক, মো: হারুন, মাহাবুব, আলমগীর কবির চৌধুরী, ছাত্রলীগ নেতা ওমর ফারুক সুমন, কামরুল আলম মিন্টু, নাঈম উদ্দীন, সাকিব উদ্দীন, রোবায়েদ হোসেন, আবদুর রহমান রবিন প্রমুখ।

আলোচনা সভা শেষে তনজিমুল মোছলেমীন এতিমখানার হাফেজ মো: আমান উল্লাহ বিশেষ মুনাজাত ও দোয়া পরিচালনা করেন।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...