সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জেলার ১৫ উপজেলায় ৯১ জন।
বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিআইটিআইডি হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালটিতে মোট ভর্তি আছেন ৪৬ জন রোগী।
এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) ২৪ ঘন্টায় জেলায় ৮৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলো।
সবাইকে পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়ে ডা. মো. মামুনুর রশীদ বলেন, খাবারের আগে সবাইকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, শৌচাগার থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পানি ব্যবহারে হাইজিন থাকতে হবে। বাইরের পঁচা বাসি খাবার খাওয়া যাবে না।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৭৬ জন সুস্থ হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মীরসরাইয়ে ৬, সীতাকু- ও সন্দ্বীপে ৪ জন করে, ফটিকছড়িতে ৩ জন, হাটহাজারীতে ৫ জন, রাউজানে ৩, রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ১৬ জন, আনোয়ারায় ১২ জন, পটিয়ায় ১০ জন ও বাঁশাখালীতে ৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া চন্দনাইশ ও সাতকানিয়ায় ৪ জন করে ও লোহাগাড়ায় ৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...