মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের যুব কর্মশালা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘নলেজ শেয়ারিং সেশন’ শিরোনামে মোবাইল এপস ডেভেলাপিং এর উপর বিডি এপস এর সহযোগীতায় এবং বিএসএ গ্রুপের পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি শুক্রবার(২সেপ্টেম্বর) সকালে এল কে সিদ্দিকী স্কয়ারে কর্মশালার উদ্বোধন করেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান। বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

প্লাটফর্মটিতে বর্তমানে ত্রিশ হাজার ডেভেলপার রয়েছে যারা তৈরি করেছে ৫০ হাজার এর বেশী অ্যাপ্লিকেশন। মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য হলো বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে একটি কর্মক্ষম যুবসমাজ তৈরী করা। সেই ধারাবাহিকতায় যুবসমাজকে তথ্য-প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ এর অতিরিক্ত ডিআইজি মোসলেম উদ্দিন। উপস্থিত ছিলেন

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী,
সীতাকুণ্ড ডায়বেটিক হাসপাতাল এর নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড গার্লস কলেজের অধ্যক্ষ দিদারুল আলম, কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ এর অধ্যক্ষ নাসির উদ্দীন, বিডিএপস এর কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ আরিফ হাসান এবং ডেভেলপার সাপোর্ট অফিসার মীর রিয়াজ উদ্দিন।

ইমা

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...