রবিবার, ২৮ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ শিশু মৃত্যুর কোলে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এবার মারা গেছে অগ্নিদগ্ধ শিশু রোদোশি দে (৬)। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ওই হাসপাতালে এখানো চিকিৎসাধীন রয়েছেন তার মা রূম্পা দে (৩০)।

নিহত রোদোশি চন্দ্রঘোনা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। তাদের নিজ বাড়ি ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নে হলেও বাবা রাজু কুমার দে’র চাকুরির সুবাদে তারা চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতো। গত ২৬ আগস্ট উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়েছিলেন শিশু রোদোশি এবং তার মাসহ পাশের বাসার বেশ কয়েকজন নারী-পুরুষ।৷ তাদের মধ্যে গত বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিল কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা (৫১)।

শিশু রোদোশি দে’র মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ আজগর বলেন, রোদোশির বাবা একটি ঔষধ কোম্পানিতে চাকুরির সুবাদে তারা চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতো।

তিনি আরও বলেন, গত ২৬ আগস্ট দিবাগত রাত ৩ টার দিকে চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় তাঁদের বাসাবাড়ীর পাশের কলোনলিতে আগুন লাগে। আগুন ছড়িয়ে তাদের বিল্ডিংয়ে লাগার শংকায় তারা সবাই নেমে গিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিল্ডিং থেকে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আগুনে দগ্ধ হন সবাই। তাৎক্ষণিক সবাইকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর ইউপি সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা যান। অন্যদিকে রোদোশি দে’র শরীরের ৪৫% এবং তার মা রূম্পা দে’র ৩০% পুড়ে যাওয়ায় তাদের ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে নেয়া হলে সেখানে এবার মারা যান শিশু রোদোশি। বাকীরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...