সোমবার, ২৯ জুন ২০২৬

ইপিজেডে স্ত্রী হত্যা : পিরোজপুর থেকে স্বামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের ইপিজেড এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আলী আজগর আকনকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-৮। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ রাজপাশা এলাকার এসকেন্দারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলী আজগর আকন (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা এলাকার মকবুল আকনের ছেলে।

র‌্যাব জানিয়েছে, নিহতের স্ত্রী নগরের ইপিজেড এলাকায় একটি গার্মেন্টে চাকরি করতেন। স্বামী আলী আজগর আকন পেশায় রিক্সা চালক। তারা তিন সন্তান নিয়ে নগরের ইপিজেড এলাকায় একটি বাসায় ভাড়ায় বসবাস করতেন। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি এবং ঝগড়া হতো। ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে স্ত্রী গার্মেন্ট থেকে চাকরি শেষে বাসায় আসেন। ঐদিন রাত দশটায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। এক পর্যায়ে আলী আজগর স্ত্রীকে মারধর করে। পরে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নগরের ইপিজেড থানায়  হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, হত্যাকাণ্ডে জড়িতকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। আসামি আলী আজগর আকন্দ গ্রেফতার এড়াতে হত্যাকাণ্ডের পর পরই চট্টগ্রাম থেকে পালিয়ে পিরোজপুরে আত্মগোপনে চলে যায়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ রাজপাশা এলাকার এসকেন্দারের বাড়ি থেকে আলী আজগর আকনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক স্ত্রীকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...