প্রেম দ্রোহ সাম্য ও বাঙালির জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের উদ্যাগে এক আলোচনা সভা আজ ২৭ আগস্ট শনিবার নগরীর লালদীঘি পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন আবদুল মালেক খান,ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ফজলুল হক সিদ্দিকী,মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ,নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব, ইমরান মুন্না,কোহিনুর আকতার,ইকবাল করিম,এস এম রাফি,প্রদীপ দাশ,এরশাদ হোসেন, মো: আলী আকবর প্রমূখ।
সভায় প্রধান আলোচক বলেন; বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজীবন লড়াই করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কূপমন্ডুকতার বিরুদ্ধে। তিনি তরুণ যুবাদের কাছে ছিলেন বিদ্রোহের জ্বলন্ত প্রতীক। বাংলা কবিতায় তিনি এনেছেন নবজাগরণ, সম্পূর্ণ নতুন এক সুর। তিনি ছিলেন মানবতার উচ্চকণ্ঠ প্রচারক, সংগীতে মিশিয়েছেন বিচিত্র ধারা। নির্মম দারিদ্র থেকে অসামান্য প্রতিভায় তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মুখপাত্র হয়েছেন। বাংলা সাহিত্যের কালজয়ী প্রতিভাধর কবি কাজী নজরুল। যুগ যগান্তরে কবি নজরুল চিরঞ্জীব হয়ে থাকবেন দ্রোহী প্রজন্মের মানসপটে।

