রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সহিংসতা করলে সরকার ছাড় দিবে না : হানিফ

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি সরকারে পতনের ডাক দিচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। দেশের কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে আমাদের বাধা নেই। আন্দোলন করেন কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, সংঘাত করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে সরকার ছাড় দিবে না, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড় দেবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে যেকোনো অপরাজনীতি, সন্ত্রাসকে মোকাবেলা করবে।

শনিবার বিকাল ৩টায় চট্টগ্রামের সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, যারা বিএনপির নেতৃত্বে আছেন তাদের বেশিরভাগ রাজাকার পরিবারের সন্তান। এরা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে অথচ এদের বাপ-চাচার অনেকেই ছিলেন রাজাকার। রক্তে অর্জিত এই দেশকে আমরা পাকিস্তানের ইশারায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দিতে পারি না। সেটা এই দেশে হবে না। দেশকে পাকিস্তান বানানোর সেই স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন হিসেবেই থাকবে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে হবে জানিয়ে তিনি বলেন, এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। জাতির পিতার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। রাজাকারদের কথায় চলার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। রাজাকারদের ধমকে দেশ চলবে ভাবার সুযোগ নেই।

টানা ১৩ বছরে আওয়ামী লীগের হাত ধরে যে উন্নয়ন হয়েছে অতীতের কোনো সরকার তা করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, অথচ বিএনপি আজ কথায় কথায় সরকারের সমালোচনা করে। বাজেট পেশ করলেই বলে গরিব মারার বাজেট। প্রতি বছর দেশ নতুন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ২৯০০ ডলার ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়শীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত আয়ের বাংলাদেশ হবে।

সরকার মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে। এসব বিএনপি ভালো লাগে না এমন অভিযোগ করে তিনি বলেন, তারা (বিএনপি) চায় বাংলাদেশের অর্থনীতি যাতে পাকিস্তানের চেয়ে খারাপ অবস্থায় থাকে। অথচ সকল সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। যে পাকিস্তান আমাদের শোষণ করেছিল তাদের রিজার্ভ মাত্র ১৬ বিলিয়ন ডলার। আর এতো দুর্যোগের মধ্যেও বাংলাদেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার।

বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এমন অভিযোগ করে হানিফ বলেন, ২০১৩ সালে বিএনপি-জামায়াত হত্যা, হরতালের মাধ্যমে দেশের উন্নয়ন, অগ্রযাত্রায় বারবার আঘাত করেছে। তারা এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে।
দলের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ও তার ছেলে খুনী, সন্ত্রাসী তারেক রহমানকে দেশ অস্থিতিশীল করার সুযোগ দেয়া যাবে না। জাতির পিতা ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহম্মদ, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...