সোমবার, ২৯ জুন ২০২৬

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনজীবীদের দুঃখ প্রকাশ

- Advertisement -
Single page 1st Paragraph

যমুনা টেলিভিশনের দুই সাংবাদিক আল আমিন সিকদার ও সৈয়দ আসাদুজ্জামান লিমনের ওপর চট্টগ্রাম আদালত এলাকায় হামলার ঘটনায় সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আইনজীবী সমিতি ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন আইনজীবী নেতারা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দীনের নেতৃত্বে প্রতিনিধি দল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে কার্যালয়ে উপস্থিত হন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে উদ্ভূত বিষয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম বলেন, সাংবাদিক ও আইনজীবীরা একে অন্যের পরিপূরক। এই দুই পেশাজীবী সংগঠনের মধ্যে কখনো কোনো বিরোধ ছিল না, এখনও নেই। আদালত ভবন এলাকায় সংঘটিত ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সব ভুল বোঝাবুঝি নিসরন হয়ে ভবিষ্যতেও আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকবে- এ প্রত্যাশা রাখছি।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক দীর্ঘদিনের। আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এজন্য সাংবাদিক ও আইনজীবীদের সতর্ক থাকতে হবে।

আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে সৃষ্ট সংকট শান্তিপূর্ণ ভাবে নিরসন হওয়ায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দীন সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্যে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

বৈঠকে সাংবাদিক উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম-সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাফিক আহমেদ সাজিব, সিইউজের টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, সিইউজে সদস্য সরওয়ার কামাল, আল আমিন সিকদার, আসাদুজ্জামান লিমন, যমুনা টিভির রিপোর্টার শহীদুল সুমন প্রমুখ।

আইনজীবী সমিতির সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান রিটো, সদস্য অ্যাডভোকেট শাহেদুল হক, অ্যাডভোকেট ইসহাক আহমেদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...