রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়, তরুণীসহ আটক ৪ 

- Advertisement -
Single page 1st Paragraph

হোয়াটসঅ্যাপের মাধ্যমে সানজিদা মিতু আনিসা নামে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় নাম শেখ বাদল (৪৩) নামে এক ব্যক্তির। এরপর গত মঙ্গলবার বিকেলে বাদলকে হালিশহরের রূপসা বেকারির সামনে আসতে বলেন মিতু।

মিতুর কথা মতো মোটরসাইকেলে করে রূপসা বেকারির সামনে যান বাদল। আর সেখান থেকে মিতু বাদলকে তার বাসায় নিয়ে যান। তখন পর্যন্ত বাদল জানতে পারেননি তিনি কি বিপদে পড়তে যাচ্ছেন।

যখন মিতু বাদলকে বাসায় নিয়ে যান, তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন জাহানারা, ফাহিম এবং মারুফ। তাদের সহায়তার বাদলকে আটকে রেখে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন মিতু।

প্রতারণা বুঝতে পেরে বিকাশে তিন হাজার টাকা এনে দেন বাদল। পরে বাদলের কাছে আরও টাকা দাবি করা হয়। এর মধ্যে তিনি বাসা থেকে ৪০ হাজার টাকা এনে দেওয়ার কথা বলেন। ফলে তার মোটরসাইকেলটি আটকে রেখে তাকে পাঠানো হয় বাসায়।

ছাড়া পেয়ে বিষয়টি হালিশহর থানাকে জানান বাদল। এরপর বুধবার রাতে অভিযান চালিয়ে চার ‘প্রতারককে’ গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন সানজিদা মিতু আনিসা (২০), জাহানারা (৩২), ফাহিম (২৩) এবং মারুফ (২৬)। এ ঘটনায় মামলা করেছেন শেখ বাদল।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির বলেন, সানজিদা মিতু একজন প্রতারক দলের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত লোকজনকে প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে আটকে রেখে চাঁদা দাবি করেন। শেখ বাদল নামের এক ব্যক্তিকেও একই কায়দা প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় আটকে রাখা হয় তার মোটরসাইকেলটি।

খবর পেয়ে ওই চারজনকে পুলিশ গ্রেফতার করে বলে জানান ওসি। তাদের মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...