সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদন্ড

- Advertisement -
Single page 1st Paragraph

২০০৯ সালে চট্টগ্রাম নগরের খুলশী থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় মো. সরোয়ার উদ্দীন মুন্না নামে এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

তিনি বলেন, ২০০৯ সালে খুলশী থানায় দায়ের হওয়া একটি মামলায় পাঁচজন আসামি ছিলেন। এর মধ্যে মো. সরোয়ার উদ্দীন মুন্না নামে একজনকে ১৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। তিনি বলেন, অস্ত্র রাখার দায়ে সরোয়ারকে ১০ বছর এবং কার্তুজ রাখার দায়ে ৭ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। দ- দুটি এক সঙ্গে চলবে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুস ছাত্তার প্রকাশ ছাত্তার শাহ, মকবুল, আলী আজগর প্রকাশ জিয়া ও জাহাঙ্গীর।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ এপ্রিল খুলশী থানার জনতা কলোনী হাউজিং কোয়ার্টার টিনসেড বাসা থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি কাঠের তৈরি দেশীয় এলজি, ১১টি কার্টুজ ও ২টি রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা করেন তৎকালীন খুলশী থানার এসআই মোহাম্মদ মুহসীন। ২০০৯ সালের ২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...