রবিবার, ২৮ জুন ২০২৬

লাইসেন্সবিহীন ৩৮ গাড়ির বিরুদ্ধে মামলা

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে জেলা প্রশাসনের অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বুধবার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালায় প্রশাসন। এসময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৮টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, জঙ্গল সলিমপুরগামী ও সেখান থেকে বের হওয়া প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটক করে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়। জঙ্গল সলিমপুরে প্রবেশকারী সন্দেহভাজন প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়। বহিরাগতদের সলিমপুর প্রবেশে বাঁধা দেওয়া হয়।

এদিকে বুধবার রাতভর অভিযান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ। তিনি সারারাত জঙ্গল সলিমপুরগামী সকল যানবাহন ও লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। জেলা পুলিশ, সিএমপি ও র‌্যাব অভিযানে সহায়তা করেন।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সরকারের পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গল সলিমপুরে যেন আর কোনও অবৈধ বসতি গড়ে না উঠে এবং সন্ত্রাসমূলক কর্মকান্ড ও ভূমিদস্যুতা প্রতিরোধে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। পর্যায়ক্রমে বিভিন্ন শিফটে ম্যাজিস্ট্রেটরা এখানে দায়িত্ব পালন করছেন। প্রশাসনের কঠোর নজরদারিতে থাকবে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকা।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...