মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে পুত্রবধূ খুন : ৭ বছর পর শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের চাঞ্চল্যকর গৃহবধূ রুমি আক্তার (২২) হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর-শাশুড়িকে ৭ বছর পর হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।

গত ১৮ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামি বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মানিক পাঠান গ্রামের ইয়াকুব নবী (৬৭), ও তার স্ত্রী মোছাম্মৎ খতিজা বেগমকে (৫৮) হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ১৯ আগস্ট তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত ইয়াকুব নবীকে ৪ দিনের এবং খতিজা বেগমকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকাকালীন আসামি মোছাম্মৎ খতিজা বেগম উক্ত হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অন্যান্য আসামিদের নাম উল্লেখ করেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামি ইয়াকুব নবীর ছেলে আব্দুল মান্নানের সাথে রুমি আক্তারের ২০১৪ সালে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের ২৫ দিন পর রুমি আক্তারকে রেখে স্বামী আবদুল মান্নান ওমানে চলে যান। আব্দুল মান্নান ওমানে যাওয়ার পর থেকে শ্বশুর-শাশুড়ি রুমি আক্তারকে নানানভাবে নির্যাতন করতেন। মামলার ১ নম্বর আসামি শ্বশুর ইয়াকুব নবী ছেলের বৌ রুমিকে মারধর করলে তার পিতা আব্দুস ছমদ চৌধুরী শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে মারধর করবে না মর্মে আসামি নবী পুনরায় ছেলের বৌকে নিয়ে আসেন। ২২ মে ২০১৬ সালের সন্ধ্যা ৭টায় রুমি আক্তারকে শ্বশুর ইয়াকুব নবী এবং শাশুড়ি মোছাম্মৎ খতিজা শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে বাপের বাড়িতে খবর দেয়। এই ঘটনায় রুমি আক্তারের পিতা আব্দুস ছমদ চৌধুরী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে ইয়াকুব নবী ও মোছাম্মৎ খতিজা বেগম পালিয়ে যায়। বহুল আলোচিত এই হত্যা মামলাটির বাদীর নারাজীর প্রেক্ষিতে আদালতের নির্দেশে পিবিআই চট্টগ্রাম জেলার নিকট তদন্তভার দেয়া করা হয়।

পিবিআই তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের পর ৭ বছর যাবৎ তারা হাটহাজারীতে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...