সোমবার, ২৯ জুন ২০২৬

পাহাড়তলীর মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেট কারে ট্রেইলরের ধাক্কা, নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে সাগরপাড়সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ট্রেইলারের ধাক্কায় একটি প্রাইভেট কারের ৪ আরোহীর মধ্যে দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেইলরের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর পাহাড়তলী থানার মেরিন ড্রাইভ সড়কের ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দু’জন হলেন- মোহাম্মদ নাসির (৪০) ও কামাল হোসেন (৪৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে।
আহতদের মধ্যে ইসমাইল হোসেন (৬৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় আরও একজন বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘প্রাইভেট কারটি পতেঙ্গা থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিল। মেরিন ড্রাইভ রোডের ওয়াই জংশন এলাকায় বন্দরমুখী একটি ট্রেইলরের ধাক্কায় কারটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা কার থেকে আহত অবস্থায় চারজনকে বের করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ট্রেইলরের চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি হেফাজতে রেখেছে।’
পুলিশ জানায়, আহত চারজনের মধ্যে নাসির ও ইসমাইলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে নাসিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইসমাইলকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত বাকি দু’জনকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়ার পর কামালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...