শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ডায়রিয়ায় আক্রান্ত আরও ৪১ রোগী হাসপাতালে ভর্তি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৪১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ আগস্ট) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে হাসপাতালটিতে ৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন বিআইটিআইডি কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

আক্রান্তদের মধ্যে নগরীর দক্ষিণ-পশ্চিম অংশে সিইপিজেড, হালিশহর, সল্টগোলা ও আশেপাশের এলাকার বাসিন্দা বেশি।

বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ জানান, সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৮ দিনে হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৩৪১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৫ জন রোগী চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরও জানান, গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে থেকে ৮১ জনের নমুনা নিয়ে পরীক্ষা করে ৩৬ জনের কলেরার জীবাণু পাওয়া গেছে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...