সোমবার, ২৯ জুন ২০২৬

সাংবাদিক দিদারুল আলমের স্মরণসভা ও দেয়া মাহফিল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি দিদারুল আলমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ আগষ্ট শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস। সংগঠনের যুগ্ন সম্পাদক নিপুল কুমার দে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিপিজেএ’র সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে এর যুগ্ন মহাসচিব কাজী মহসীন, সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজে এর সাবেক যুগ্নমহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, রিয়াজ হায়দার চৌধুরী। সিপিজেএ উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা ফটো সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু ও মোহাম্মদ ফারুক।

স্মরণ সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে মহামারী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দিদারুল আলম ছিলেন একজন পেশাদার আলোকচিত্র সাংবাদিক এবং একজন দক্ষ সংগঠক। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়ন (বিএফইউজে) মত সংগঠনে নেতৃত্ব দিয়েছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন। মহামারী করোনায় তাঁর মৃত্যুতে তিনি শহীদি মর্যাদা লাভ করেছেন। বক্তরা ভবিষ্যৎতে দিদারুল আলমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ,সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক সবুর শুভ চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, তাপস বড়–য়া রুমু, এ জেড এম হায়দার, গোলাম মাওলা মুরাদ, কামাল উদ্দীন খোকন, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সুভাষ কারণ, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনী দে, সদস্য আমিনুল ইসলাম মুন্না, শ্যমল নন্দী, মরহুম দিদারুল আলমের সহধর্মিনী দিলরুবা বেগম দিপ্তী ও তাঁর কন্যা সামান্তা দিদার দিঘী। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সদস্য হেলাল সিকদার, সাইদুল আজাদ। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য রনি দাশ।

সভার শুরুতে প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে শাহ্ আনিস মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা জামাল উদ্দীনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...