সোমবার, ২৯ জুন ২০২৬

২১ আগস্টের হোতাদের রাজপথেই প্রতিরোধ করা হবে : এম এ সালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, জঙ্গীবাদী ও সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নেই, তাদের একমাত্র পরিচয় তারা সমাজের শত্রু দেশের শত্রু,তারা দূষ্কৃতিকারী,২১ আগস্টে টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা,তারা মনে করেছিলো তাকে হত্যা করতে পারলে এদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পারবে,আওয়ামী লীগ ২১ আগস্টের হোতাদের রাজপথেই প্রতিহত করবে।
আজ বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদী বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এড ফখরুদ্দিন চৌধুরী, মো আবুল কালাম আজাদ,মহিউদ্দিন রাশেদ,আবুল কাশেম চিশতি,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী, দেবাশীষ পালিত,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জাফর আহমেদ,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব,উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ,কার্যনির্বাহী সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার,ফোরকান উদ্দিন,মো সেলিম উদ্দিন,সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ,কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত, যুবলীগের নুরুল মোস্তফা মানিক, সাদাত আনোয়ার সাদী,রাশেদ খান মেনন,শেখ ফরিদ চৌধুরী, মিজানুর রহমান,আবু তৈয়ব, যুব মহিলা লীগের রওশন আরা রত্না, এড জুবাঈদা সরোয়ার নিপা,এড উম্মে হাবিবা,জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। শেষে এক বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড, কোতোয়ালী হয়ে পুণরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...