চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। রোববার চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে পাঁচলাইশ আবাসিক এলাকা, আন্দরকিল্লা ও মোমিন রোডের উভয় পার্শ্বের ফুটপাত দখল করে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক দোকান এবং দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।
ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। ভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

