সোমবার, ২৯ জুন ২০২৬

ইয়াবা জব্দের ৫ বছর পর অভিযুক্ত গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

১৩ লাখ পিস ইয়াবা জব্দের ঘটনায় করা মামলার আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। শনিবার (২০ আগস্ট) রাতে কোতোয়ালী থানার লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযুক্ত আসামি আনোয়ার (৫৫) আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার বাসিন্দা।

পিবিআই সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মে রাতে হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায় একটি ভবনের ৪র্থ তলা থেকে ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশ্রাফ আলী ও মো. হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর হালিশহর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি প্রাথমিকভাবে তদন্ত শেষে ১২ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আদালতে আনোয়ারসহ ১২ জনকে আসামি করে অভিযোগপত্র দিলেও আনোয়ারকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়াও আরও চার আসামির নাম ঠিকানা শনাক্ত না হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোকে দায়িত্ব অর্পণ করেন।

তিনি বলেন, গত ১৭ এপ্রিল মামলাটির তদন্তভার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাওসারের ওপর অর্পণ করা হয়। তিনি গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেন।

পিবিআই পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আনোয়ার একজন মাদক কারবারি। তিনি ইয়াবা মিয়ানমার থেকে আমদানি করে চট্টগ্রামসহ সারা দেশে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছিলেন। ৫ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...