বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টিসিবির পণ্য গুদামজাত, চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানার আমিন টেক্সটাইল এলাকায় অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাত করে অন্য জায়গায় বিক্রি করায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।

টিসিবির ডিলার মো. বাবুর সহায়তায় দীর্ঘদিন ধরে চক্রটি এ কাজ করে আসছিল বলে জানায় র‌্যাব।

রোববার (২১ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আটকের বিষয়টি জানান। তিনি বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু অসাধু ব্যবসায়ী টিসিবির পণ্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের কাছে বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে গোডাউনে মজুত রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ আগস্ট) আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ভেতরে ভাড়া করা গোডাউনে অভিযান পরিচালনা করে মো. আব্দুল আজিজ সুমনকে (৩৪) আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোডাউনের ভেতর থেকে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আসামি আব্দুল আজিজ সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পলাতক আসামি টিসিবির ডিলার মো. বাবুর (৩৫) সহায়তায় দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য সংগ্রহ করে অবৈধভাবে গোডাউনে মজুত রাখা হতো। এরপর টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে ভরে বাজারে বিক্রি করা হতো। একইভাবে চিনি ও ডাল সাধারণ প্যাকেটে ভরে বিক্রয় করে আসছিল চক্রটি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মধ্যে বিক্রি করার কথা। কিন্তু অসাধু ডিলার তা না করে নিজেদের ভাড়া করা গোডাউনে অবৈধভাবে মজুত করে। পরে কালোবাজারের মাধ্যমে অন্য সাধারণ পণ্যের মতো নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিসিবির পণ্য বিক্রি করে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে আসছিল। যার কারণে ভোক্তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও নিত্যপ্রয়োজনীয় পণ্য পায় না।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...