বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে করোনাশূন্য আরো একটি দিন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে করোনার নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি মাসে দুই দিন করোনা শূন্য দিন পার করলো চট্টগ্রাম।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদন ও পূর্বের রেকর্ড যাচাই করলে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও নগরীর সাত ল্যাবরেটরিতে গতকাল চট্টগ্রামের ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহর ও গ্রামে নতুন কোনো ভাইরাসবাহক শনাক্ত না হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৯৫ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮১১ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৮৪ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এর মধ্যে ৭৩৭ জন শহরের ও ৬৩০ জন গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, কোভিডের চলমান ঢেউয়ে গতকালের আগে করোনাশূন্য ছিল ১৭ আগস্ট। ১৮ আগস্ট ৪ জন ভাইরাস বাহকের অস্তিত্ব মিলে। এদিন ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর সাত ল্যাব ও এন্টিজেন টেস্টে চট্টগ্রামের ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
ল্যাবভিত্তিক গতকালের রিপোর্টে দেখা যায়, বিআইটিআইডি’তে ১৪, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল)-এ ১, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৬, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭, এপিক হেলথ কেয়ারে ১২, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২ টি নমুনা পরীক্ষা করা হয়।
এদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। নমুনা সংগ্রহের কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয় না। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড টেস্ট বন্ধ রয়েছে।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...