রবিবার, ২৮ জুন ২০২৬

দশ ঘন্টার ব্যবধানে একই ইউনিয়নে দুই অগ্নিকাণ্ড

রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২১ আগস্ট (রবিবার) ভোর ৪টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন চন্দন তালুকদার, পিতা অনিল তালুকদার,নিউটন তালুকদার, পিতা দুলাল তালুকদার, কাজল তালুকদার পিতা ধীরেন্দ্র তালুকদার, সুজন তালুকদার পিতা তরুণ তালুকদার, এড. সুধীর তালুকদার পিতা যতীন্দ্র তালুকদার, তপন তালুকদার পিতা ধীরেন্দ্র তালুকদার, বাবুল তালুকদার পিতা নারায়ণ তালুকদার, এডিসন তালুকদার পিতা নটু তালুকদার ও গণেশ তালুকদার পিতা দেবন্দ্র তালুকদার।
স্থানীয় ইউপি সৈয়দ মাহফুজুল হক বলেন, সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় হিন্দু-মুসলিমরা আগুন নিভাতে প্রাণপন চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপূর্বে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর এবং বাঁশ ও ইটের কাঁচা ঘর। ধারণা করা হচ্ছে তপন তালুকদারের বৈদ্যুতিক পাখার শর্টসার্কিট হতে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে অনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, ভোর ৪:২০ টায় সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেলেও ৫টার দিকে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এদিকে ১০ঘন্টাপূর্বে ২০ আগস্ট (শনিবার ) সন্ধ্যায় একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দাশপাড়ায় পূজার ধুপকাঠি হতে সৃষ্ট আগুনে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে মিলন দাশের ছেলে বিশু দাশ ও হারাধন দাশের ছেলে রুবেল দাশ ক্ষতিগ্রস্ত হন।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, ১০ ঘন্টার ব্যবধানে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ হতে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল , ২বান টিন, প্রয়োজনীয় কাপড়- চোপড় ও কিছু নগদ অর্থ প্রদান করি।

ইমা

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...