সোমবার, ২৯ জুন ২০২৬

দিনে রাতে সমানতালে থাকেনা বিদ্যুৎ

মারাত্নক লোডশেডিংয়ে অতিষ্ঠ সীতাকুণ্ডবাসী

- Advertisement -
Single page 1st Paragraph

রোদ ও ভ্যাপসা গরম আর সঙ্গে মারাত্নক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সীতাকুণ্ড উপজেলার জনজীবন। দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। বিদ্যুতের অভাবে কোনো কোনো গ্রাহক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জনগণের ভোগান্তি কমাতে সরকার এলাকাভিত্তিক ১ ঘন্টা করে লোডশেডিংয়ের উদ্যোগ নিলেও তবে এটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলায় পাঁচ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না।

এ অবস্থায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। ঘোষণা দিয়ে এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও কথা রাখতে পারছে না বিদ্যুৎ বিভাগ। দফায় দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে। এক ঘণ্টার স্থলে তিন ঘণ্টা এমনকি পাঁচ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহককে। গ্রাহকদের অভিযোগ দিনের বেলা ৫/৬ ঘন্টা বিদুৎ থাকে না। আবার রাতের বেলায়ও ৪/৫ ঘন্টা বিদুৎ থাকেনা। সোনাইছড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মামুন চৌধুরী বলেন, সারাটা দিন অন্তত ১০ থেকে ১৫ বার আপনারা লোডশেডিং দিচ্ছেন। বিদ‍্যুৎ একবার যাচ্ছে একবার আসতেছে আমাদের সারাদিনের কর্মকাণ্ড হচ্ছে না আবার আপনারা রাত্রে ১১ টার দিকে একবার দিচ্ছেন। রাত ২ টা বা ৩টার দিকে দিয়ে একেবারে সকাল বেলায় দিচ্ছেন। তাহলে আমাদের জনজীবন চলছে কিভাবে ?

বার আউলিয়া এলাকার সফিকুল ইসলাম বলেন, ‘এ রকম নজিরবিহীন লোডশেডিং আগে দেখিনি। আগেও লোডশেডিং হয়েছে। তবে সে সময়ের বাস্তবতার সঙ্গে এখনকার বাস্তবতার মিল নেই। দিনের বেলার মতো এখন রাতেও বিদ্যুৎ থাকছে না।

ফৌজদার হাট বিদুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী লোড শেডিং এর বিষয়টি স্বীকার করে বলেন, যখনই ফিকোয়েন্সিং কমে যায় এবং চাহিদা বেড়ে যায় লোডশেডিং এর মাত্রা বেড়ে যায়। উপজেলায় চাহিদা রয়েছে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু এখন চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। অনেক সময় অর্ধেকের কিছু বেশি পাওয়া যাচ্ছে। এ জন্য ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।’ কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে-এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘এটা জাতীয় সমস্যা। পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সেপ্টেম্বরের দিকে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...